রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে 'চিকিৎসা সকলের অধিকার অংশিদারিত্ব নীতি ও অগ্রগতি' স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল রবিবার বেলা ১১ টায় বরিশাল শেবাচিম হাসপাতালের সামনে ' জন্মগত রক্তক্ষরণ জনিত রোগীদের জন্য সমন্বিত নীতিমালায় অন্তর্ভূক্ত করতে সরকারের সম্পৃক্ততা চাই' স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে শেবাচিম হাসপাতাল মিলনায়তনে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের বরিশাল বিভাগের সদস্য রনজিতা কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ জি.এম.নাজিমুল হক।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments