জাবি প্রতিনিধি : গণহত্যাকারী দল আওয়ামীলীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ - মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) শিক্ষার্থীরা।
বুধবার ( ১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিশ্বিবদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা, বাকশালের দালালেরা হুশিয়ার সাবধান; আওয়ামীলীগের চামড়া তুলে নেবো আমরা ; ছাত্র লীগের চামড়া তুলে নেবো আমরা; যুবলীগের চামড়া তুলে নেবো আমরা; হৈ হৈ রৈ রৈ হাসিনা তুই গেলি কই; ভারতের দালালেরা হুশিয়ার সাবধান ;জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে ; ছাত্রলীগের দালালেরা, হুশিয়ার সাবধান, আওয়ামীগের দালালেরা হুশিয়ার সাবধান ;দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন বলেন, আমরা এই স্বৈরাচার সরকারকে পতন করতে পেরেছি বহু মানুষের জীবনের বিনিময়ে। কিন্তু এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মধ্যে বিন্দু পরিমাণ অনুতাপ নেই এই গনহত্যার জন্য। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলে দিতে চাই অবিলম্বে এই আওয়ামীলীগ নিষিদ্ধ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘ বলেন, আওয়ামীলীগ শুধু এই চব্বিশেই ফ্যাসিস্ট হয়নি, তারা ১৯৭৫ এ ও ফ্যাসিস্ট ছিলো। পরপর তিনটি ভুয়া নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ গনতন্ত্র কে গলা টিপে হত্যা করেছে। আওয়ামীলীগ সরকারকে ফিরিয়ে এনে শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, আজকে জুলাই গনঅভ্যুত্থানের জাতিসংঘের যে রিপোর্ট দিয়েছে সেখানে আমরা ১৩ শতাংশ শিশু শহীদ হয়েছে। আওয়ামীলীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
তিনি আরোও বলেন, আমাদের ফ্যাসিস্ট দল আওয়ামিলীগের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আওয়ামীলীগকে পুনর্বাসন করার সাহস দেখায় তাহলে আবারোও আমরা জুলাই গনঅভ্যুত্থানের মতো বুকের তাজা রক্ত ঢেলে দিতে হলেও আমরা প্রস্তুত আছি।
শাখা ছাত্র শিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আওয়ামীলীগ এদেশের মানুষের ভোটাধিকার হরণ করে রাতে ভোট কটে সকালে ভোটের মুলা ঝুলিয়েছে। জুডিশিয়ারি এক্সট্রা জুডিশিয়ারি কিলিং এর মাধ্যমে দেশের আমজনতা, ভিন্ন মতাদর্শের মানুষ এবং আলেম সমাজকে ফাঁসিতে ঝুলিয়েছে। ২৪ এর আনন্দোলনের পরেও আওয়ামী দোসরা আমাদের ভাই-বোনদের উপর নানা ভাবে হামলা করে যাচ্ছে। শয়তানের প্রতিনিধি গণহত্যাকারী এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments