ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা এম এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকান্ডের ঘটনায় সিআইডি পুলিশের অভিযানে গ্রেফতারকৃত মামলার এজাহারভুক্ত ১ নং আসামী তাসিন মোড়ল বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে গতকাল বৃহঃস্পতিবার বিকেল ৪ টায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ আজাহারুল ইসলামের নিকট ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমুলক জবানবন্দি রেকর্ড করা হয়। গত ২ মার্চ মামলার অন্য আসামী দীপ্ত সাহা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। উল্লেখ্য, হত্যাকান্ডের কিছুদিন পূর্বে ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা এলাকার রহমানিয়া এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের সদস্যরা মেয়েদের ছবি তোলা, ইভটিজিং ও উত্যক্ত করার সময় বাঁধা প্রদান করে ভিকটিম সৈয়দ আলিফ রোহান। পরবর্তীতে, ৩১ মার্চ ঐ কিশোর গ্যাংয়ের ৫ মাদকাসক্ত সদস্য পরিকল্পিতভাবে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে সৈয়দ আলিফ রোহানকে। পরে, গত ০১ এপ্রিল নিহতের পিতা সৈয়দ আবু তাহের বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং- ০১) দায়ের করেন। এ পর্যন্ত আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments