নোবিপ্রবি প্রতিনিধি: বিএনপি-জামায়াত ঘোষিত হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার(৯ নভেম্বর) শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা সহ শাখা ছাত্রলীগের সকল বিভাগ, অনুষদ ও ইন্সটিটিউটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি ছাত্রলীগ কার্যালয় থেকে শুরু হয়ে জয় বাংলা চত্বর অতিক্রম করে শেষ হয়।এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজকের কর্মসূচি নিয়ে নোবিপ্রবি ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান বলেন, 'দেশজুড়ে বিএনপি-জামায়াত যে অবরোধ,সন্ত্রাস, সহিংসতা, অগ্নিসংযোগ চালাচ্ছে তার বিরুদ্ধেই আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। দেশকে অস্থিতিশীল করে যারা তারুণ্যের অগ্রযাত্রা রোধ করতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ যারা বিঘ্নিত করতে চায় তাদের রুখে দিতে শিক্ষার্থীরা সদা প্রস্তুত। দেশের জনগনের জান মালকে যারা ক্ষতিগ্রস্ত চায় তাদের কোনো রেহায় দেওয়া হবেনা।'
সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বলেন, "গত ২৯ তারিখ থেকে বিএনপি-জামাতের হরতাল, অবরোধের নামে যে আগুন সন্ত্রাস, হত্যাকান্ড ও সহিংসতা ঘটাচ্ছে তার প্রতিবাদে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, কলেজ, উপজেলায় একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। আমরা বিশ্বাস করি, তারুণ্য সন্ত্রাস চায় না। শিক্ষার্থীরা পূর্বের ন্যায় সেশন জট চায় না। শিক্ষার্থীরা বিএনপি জামাতের কালো যুগে ফিরে যেতে চায় না বলে তারা আজ নোবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছে।"
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments