ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা এম এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারভুক্ত আসামী দীপ্ত সাহার ১৬৪ ধারায় জবানবন্দির ভিত্তিতে সিআইডি কাজী শাহারিয়ার আহম্মেদ প্রান্ত (২০) কে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমুলক জবানবন্দি রেকর্ড করা হয়। সে উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের কাজী সাকির হোসেনের পুত্র ও তাজপুর গ্রামের মোশাররফ হোসেন মোল্যার বাড়ির ভাড়াটিয়া। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, গত ২ এপ্রিল মামলার এজাহারভুক্ত আসামী দীপ্ত সাহা’র বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে নাম আসে কাজী শাহারিয়ার আহম্মেদ প্রান্ত’র। পরে গত সোমবার ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ডান পকেট থেকে ভিকটিম সৈয়দ আলিফ রোহানের ব্যবহৃত হাওয়াই মোবাইল উদ্ধার করা হয় (০১৮৩২২০৩৯৭৩)। গ্রেফতারকৃত আসামী প্রান্ত গতকাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মো¯Íাফিজুর রহমান এর নিকট ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। উলেøখ্য, ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা এলাকার রহমানিয়া এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের সদস্যরা মেয়েদের ছবি তোলা, ইভটিজিং ও উত্যক্ত করার সময় বাঁধা প্রদান করে ভিকটিম সৈয়দ আলিফ রোহান। পরবর্তীতে, ৩১ মার্চ ঐ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য পরিকল্পিতভাবে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে সৈয়দ আলিফ রোহানকে। পরে, গত ০১ এপ্রিল নিহতের পিতা সৈয়দ আবু তাহের বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং- ০১) দায়ের করেন।
স্টাফ রিপোর্টার: মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এ সর্বোচ্চ আত্মত্যাগকারী সাত বীরশ্রেষ্ঠের স্মৃতিকে অম্লান রাখতে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নতুন নামকরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতির শ্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা আমদানি করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, হাম পরীক্ষার কিটের স্বল্পতা আছে। তবে কিছু কিট ইতিমধ্যে ...
স্টাফ রিপোর্টার: চলতি বোরো মৌসুমে দেশীয় বাজার থেকে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ করেছে সরকার। এ মৌসুমে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আত ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছ ...
সব মন্তব্য
No Comments