মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার : ঢাকার সাভার পৌরসভার আওতাধীন কুলিবিটের ইজারার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ এর দ্বৈত বেঞ্চ এমন নির্দেশনা প্রদান করেন।
এর আগে, সাভার পৌরসভার আওতাধীন রেডিও কলোনি হতে ব্যাংক টাউন পর্যন্ত সাভার বাজার বাসষ্ট্যান্ডের (শাখা রোড ও মহল্লা ব্যাতিত) উভয় পাশের মার্কেট, কাঁচাবাজার, ফলবাজার ইত্যাদিতে ব্যবসার উদ্দেশ্যে পরিবহনকৃত মালামাল লোড-আনলোড কুলি বিট (লেবার হ্যান্ডেলিং) ইজারার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট পিটিশন (নং-২২৪৪) দায়ের করেন, সাভার পৌরসভার গেন্ডা মহল্লার আব্দুস সাত্তার মোল্লার ছেলে মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলীর দায়েরকৃত রিট আবেদনটি আমলে নিয়ে সাভার পৌরসভা কর্তৃক জারি করা (স্মারক নং সাপৌস/প্রশা/২০২৪-২০২৫/২১৫ তারিখ ২০.০১.২০২৫) অনুসারে প্রজ্ঞাপনের কার্যকারিতা ৩ (তিন) মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একই সাথে উক্ত স্মারকলিপির মাধ্যমে কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার কারণ দর্শানোর জন্য বিবাদীদের নির্দেশ প্রদান করা হয়েছে।
বিশেষ করে ‘‘সাভার পৌরসভার রেডিও কলোনি থেকে সাভার ব্যাংক টাউন পর্যন্ত টোল আদায়ের ক্ষেত্রে ক্রমিক নং ১৩ (সংযোজনী-খ) সম্পর্কিত কোনো আইনগত কর্তৃত্ব ব্যতীত প্রদত্ত এবং এর কোনো আইনি প্রভাব নেই বলে ঘোষণা করা হবে না এবং/অথবা এই আদালতের কাছে যথাযথ এবং উপযুক্ত বলে মনে হতে পারে এমন অন্য কোনো আদেশ বা আদেশ জারি করা হবে না’’ এই মর্মে ৪ সপ্তাহের মধ্যে বিবাদী পক্ষকে জবাব দিতে বলা হয়েছে।
রিট পিটিশনটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের সচিব, সাভার পৌরসভার মেয়র, ঢাকা জেলা প্রশাসক এবং সাভার উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাভার পৌর সচিব মোঃ সাইফুল ইসলাম স্থগিতাদেশের বিষয়টিকে নিশ্চিত করে বলেন, রিট পিটিশনটি ব্যাকেট করার জন্য আমরা আইনজীবী নিয়োগ করেছি। বিষয়টি দেখার জন্য এবং মামলা পরিচালনার জন্য পৌর নির্বাহী কর্মকর্তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দেখবেন বলে জানান তিনি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
সব মন্তব্য
No Comments