স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক পুনরায় শুরু হয়েছে। এর আগে গতকাল বৈঠকটি বিকাল ৩টা পর্যন্ত মুলতবি রাখা হয়েছিল।
সংসদের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম ৩০ মিনিটে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা প্রশ্নের জবাব প্রদান করেন।
আজকের প্রশ্নোত্তর তালিকায় পানি সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে কার্যপ্রণালী বিধির ৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
কার্যসূচি অনুযায়ী, সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম সুন্দরবন এলাকায় জলদস্যুদের উপদ্রব নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর মানিকগঞ্জ-১ আসনের দৌলতপুর ও শিবালয় উপজেলাকে নদীভাঙন থেকে রক্ষার বিষয়ে পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
অন্যদিকে, সংসদ সদস্য মাছুম মোস্তফা নেত্রকোণা-বিরিশিরি সড়কের ডেউটুকোন ঘাট এলাকায় কংশ নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা সংসদে তুলে ধরেন।
এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী সংবিধানের ১৪১(৩) অনুচ্ছেদ অনুযায়ী ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন’ সংসদে উপস্থাপন করেন।
একইসঙ্গে, বৈঠকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অব্যাহত রয়েছে।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত কার্যসূচি থেকে এসব তথ্য জানা গেছে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments