সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস,সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (২১ মে) বেলা দেড়টার দিকে পশ্চিম পাঠানটুলা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত ওই নারীর নাম মমতা বেগম (৪০)। তিনি আখলাক হোসেনের স্ত্রী এবং সিলেট নগরীর জালালাবাদ থানাধীন পশ্চিম পাঠানটুলার আনহার উজ্জামান চৌধুরী অ্যান্ড কলোনির ভাড়াটিয়া ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মমতা বেগম বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরে বুধবার নির্মাণাধীন ভবনের একাংশে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, “পশ্চিম পাঠানটুলা এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments