সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ২৫ দিন পর ময়নাতদন্তের জন্য জসমত আলী (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সিংড়া পৌর শহরের চকসিংড়া কবরস্থান থেকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো. জামিল আকতার এবং ওসি নূর-এ-আলম সিদ্দিকী এর উপস্থিতিতে লাশ তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত জসমত আলী সিংড়া পৌর শহরের মৃত ময়েন উদ্দিনের ছেলে ও বাংলাদেশ পরিসংখ্যান অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, জসমত আলী গত ২৫ এপ্রিল মারা যান, নিহতের ছেলে সজল ইসলাম গত ২৭ এপ্রিল নাটোর আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি সিংড়া থানায় রজ্জু করে কবর থেকে লাশ তোলার নির্দেশ দেন। তদন্তের স্বার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেডিকেল অফিসারের উপস্থিতিতে লাশ তুলে মর্গে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী নিহতের ছেলে সজল ইসলাম বলেন, গত ২৫ এপ্রিল তার পিতা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। লাশ দাফন করার পর তার মা ও সৎ ভাইয়ের আঘাতে পিতার মৃত্যু হয়েছে জানতে পেরে তিনি আদালতে মামলা করেছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, মৃত্যুর সময় থানায় কোনো কিছু জানানো হয়নি। নিহতের ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ তোলা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments