স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদ—অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে এখন থেকে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভা শেষে বিকেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সভা সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক মান উন্নয়নের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নেতৃত্বে প্রতিষ্ঠান পরিচালনা করলে শিক্ষা ব্যবস্থাপনা আরও দক্ষ ও কার্যকর হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
নতুন নীতিমালা অনুযায়ী, বেসরকারি স্কুল ও কলেজে নেতৃত্বস্থানীয় পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে অপেক্ষাকৃত অভিজ্ঞ শিক্ষকরা প্রতিষ্ঠান পরিচালনায় সুযোগ পাবেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, সংশোধিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ভবিষ্যতে শিক্ষক ও প্রশাসনিক পদে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষাক্রমে আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি বিষয়কে বাধ্যতামূলক করা হবে। এ বিষয়ে পৃথক পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাটি ২৮ জুলাই ২০২৬ তারিখে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই টিএসসি, ভিসি চত্বর ও আশপাশের এলাকায় জড়ো হন হাজারো ফুটব ...
স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা ...
সব মন্তব্য
No Comments