স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে যেভাবে নির্বাচনের আগে বিরোধীদলের শীর্ষ নেতাসহ ২৫ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছিলো, যেভাবে একটি স্বৈরশাসক সৃষ্টি হয়েছে একই কায়দায় পাশ্ববর্তী রাষ্ট্রেও দেখলাম বিরোধী নেতা অরবিন্দু কেজরিওয়াল, লালু প্রসাদ যাদবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে বিরোধী মতধারীদের। এদেশে যেভাবে বিরোধী নেতাদের ব্যবসা-বানিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে, দোকান-পাট দখল করা হয়েছে একই পথ অনুসরণ করছে পাশ্ববর্তী রাষ্ট্র।
তিনি বলেন, আজকে এই ফর্মুলা বাস্তবায়নের গুরু কে? শেখ হাসিনা নাকি মদি। কে গুরু, কে শিষ্য? আমারতো মনে হয় গুরু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি (প্রধানমন্ত্রী) আজ ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল।
রবিবার বিকালে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে আয়োজিত পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী যে পদ্ধতি অনুসরণ করছেন, স্বৈরাচার থেকে ফ্যাসিবাদী, ফ্যাসিবাদী থেকে চরম ভয়ংকর মূর্তিতে পরিনত হয়েছেন। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আজ দেখতে পাচ্ছি ভারতের ক্ষমতাসীনরাও শেখ হাসিনা পথকে অনুসরণ করছেন। বাংলাদেশে নির্বাচনে আগে যেভাবে বিরোধী নেতাকর্মীদের উপর অত্যাচার চালানো হয়েছিলো, একাউন্ট জব্দ করা হয়েছিলো একই কায়দায় সেখানেও (ভারত) সে দমননীতি চলছে। সেজন্য বলছি গুরু হচ্ছে শেখ হাসিনা আর মদি শিষ্য।
তিনি বলেন, স্বৈরতন্ত্রের প্রতীক হয়ে শেখ হাসিনা যেভাবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ যারা ক্ষমতা চিরস্থায়ী করতে চায়, বিরোধীদলকে দমন করতে চায়, স্বাধীনতাকে রুদ্ধ করতে চায় তারা এখন শেখ হাসিনাকে তাদের দার্শনিক হিসেবে জানছেন। তাদের নেতা হিসেবে জানছেন।
তাতী দলের যুগ্ম আহবায়ক গোলাম মাওলা খান বাবলুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, কামরুজ্জামান দুলাল, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাঃ জাহিদুল কবির, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান তারেক, ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম রানা, সামসুন নাহার, হান্নান খান, আবুল কালাম মাস্টার, শুক্কুর মাহমুদ, আব্দুল আউয়াল সেন্টু, মন্জুরুল আলম, ওয়াদুদ খান, ঢাবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজ, ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ডাঃ মুশফিক-সহ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
সব মন্তব্য
No Comments