স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসের একান্ত সচিব হলেন মিজানুর রহমান সোহেল।
রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মাননীয় উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), প্রধানমন্ত্রীর কার্যালয়-এর অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে এস. এম. মিজানুর রহমানকে নিয়োগ প্রদান করা হলো।
সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মাননীয় উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), প্রধানমন্ত্রীর কার্যালয় যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা এস. এম. মিজানুর রহমান-কে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
স্টাফ রিপাের্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩১০ মহিলা আসন-১২৩ সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্র ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার ...
সব মন্তব্য
No Comments