নজরুল ইসলাম (সাতক্ষীরা) তালা : সাতক্ষীরার কলারোয়া কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৭ অক্টোবর) বিকালে ভি-খালি, রফিকের মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি বিরোধী দল বি,এন,পি ও জামায়াতের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে দলীয় কর্মীদের শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তবে আগামীকাল ২৮ অক্টোবর সমাবেশের নাম করে যদি বিএনপি- জামায়াত নৈরাজ্য ও বিশৃংখলার সৃষ্টি করে তাহলে কোন রকম ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে দেশ নেত্রী গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। কেরালাকাতা ইউনিয়ন আ'লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ'লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আসিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা গোলাম সরোয়ার, মাস্টার জাহাঙ্গীর হোসেন, আ'লী নেতা আব্দুর রউফ, সাবেক ইউপি সদস্য ওসমান গনি, ফজলুর রহমান, কামরুজ্জামান সোহাগ, ইউপি সদস্য মোজু হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসংখ্য আ'লীগ নেতা- কর্মীবৃন্দ।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments