নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়র জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ব্রীজের নিচ থেকে এক ট্রাক্টর ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীর নাম শাকিল রানা (২৮)। সে আটোয়ারীর প্যারিস সিনেমা এলাকার জনৈক মোঃ আজিজুল হকের ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বুধবার রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার সুখের ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করে উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মোঃ হুমায়ুন কবির তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আটোয়ারী থানার ওসি(তদন্ত) মোঃ শাহিনুর ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশটিকে প্রাথমিক সুরতহাল করার পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শাকিলের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশের পক্ষে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। এদিকে এলাকাবাসীর ধারণা আর্থিক লেনদেনের কারণে শাকিলের অনাকাঙ্খিত মৃত্যু হয়েছে। পাশাপশি মৃতের পরিবার ও এলাকাবাসী দ্রæত তার মৃত্যুর রহস্য উন্মোচনের দাবী জানান এ প্রতিনিধির মাধ্যমে।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments