উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে বিধবাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে এক বখাটে যুবক, থানায় মামলা দায়ের। মামলা ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের আঃ হক মৃধার ছেলে বখাটে শাকিল মৃধা (২৩) গত শুক্রবার গভীর রাতে এক বিধবার দ্বিতল ভবনের নড়বড়ে জানালার শিক ভেঙ্গে রুমে প্রবেশ করে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ডাক চিৎকার করলে ক্ষিপ্ত হয়ে বখাটে শাকিল ওই বিধবাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং লোকজন ঘটনাস্থলে আসার পূর্বে সটকে পড়ে। হামলায় ওই বিধবার চোখ ও মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। এমনকি ধস্তাধস্তির সময় ওই বখাটে যুবক পরিহিত কাপড় চোপড় ও মোবাইল সেট ফেলে যায়। এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি। সূত্রে জানা যায়, ওই নারী অভিযুক্ত শাকিলের সম্পর্কে চাচাত চাচী হয়। ভূক্তভোগী বাদী হয়ে শনিবার উজিরপুর মডেল থানায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করেন। ভূক্তভোগী সাংবাদিকদের কান্না করে জানান, আমার স্বামী জীবিত না থাকায় অসহায়ত্বের সুযোগ নিয়ে লম্পট শালিক বেশ কিছুদিন ধরে আমাকে কুপ্রস্তাবসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে ঘটনার দিন জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করে। অভিযুক্ত শাকিল ঘটনার পর থেকে পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে অভিযুক্ত শাকিলের পিতা হক মৃধা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, মামলা নেয়া হয়েছে ও গ্রেফতারের অভিযান চলছে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না।
স্টাফ রিপোর্টার: আজ ১ আগস্ট থেকে দেশের সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments