ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৮৪৫

প্রকাশ : 28 Sep 2025
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৮৪৫

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৯২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৯৮ জন ও নারী ৯৪ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৫৪১ জন ও নারী ৩০৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৬ হাজার ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ২৭ হাজার ৮৬৭ জন ও নারী ১৮ হাজার ১৮৪ জন।


সম্পর্কিত খবর

;