স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে ২০১৮ সালের ২৬ মে রাতে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (২৬ জুলাই ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন।
আদালত ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ৮ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং ৩ জনকে হাজিরের নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
মামলার আসামিরা হলেন - ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, কর্নেল আনোয়ার লতিফ খান, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব, সাবেক এমপি আবদুর রহমান বদি ও সেনা কর্মকর্তা আশিকুর রহমান। এর মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন আবদুর রহমান বদি, আনোয়ার লতিফ ও মাহাবুব আলম।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মাদকবিরোধী অভিযানের নামে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পরপর তিনবার নির্বাচিত কাউন্সিলর ও টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক। তিনি টেকনাফ বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতিও ছিলেন।
এ ঘটনায় তার মেয়ে ও স্ত্রীর সঙ্গে ফোনালাপের ‘আব্বু তুমি কান্না করতেছ যে...’ অডিও রেকর্ডটি তখন দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরিবারের দাবি, তালিকায় মাদক ব্যবসায়ী হিসেবে দেখিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।
সিলেট অফিস: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথ ...
স্টাফ রিপোর্টার: প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে জনাব হাসানুল হক ইনুর উপর চাপিয়ে দেয়া ফরমায়েশি দন্ডাদেশ বাতিল, তার বিরুদ্ধে দায়েরকৃত শতাধিক মিথ্যামামলা প্রত্যাহার, নতুন করে ‘শাপলা ...
বগুড়া অফিস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, গবেষণার ফ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী গত ২৪ জুলাই ২০২৬ তারিখে তিনি গুরুতর অসুস্থত ...
সব মন্তব্য
No Comments