মোঃ সাইফুল্লাহ , সাভার: পাঁচ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে সাভারে আনন্দ র্যালি করেছে বিএনপির নেতাকর্মীরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভার থানা বাসষ্ট্যান্ড থেকে একটি আনন্দ র্যালি বের করেন সাভার পৌর, উপজেলা ও আশুলিয়া থানা বিএনপির নেতাকর্মীরা। আনন্দ র্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় আনন্দ র্যালিতে সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল,ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, পাঁচ আগষ্ট আওয়ামী লীগের পতনের বিজয় র্যালি ও আলোচনা সভা করেছে ঢাকা জেলা উত্তর খেলাফত মজলিস। সাভার মডেল মসজিদের সামনে থেকে খেলাফত মজলিস এর নেতাকর্মীরা একটি আনন্দ র্যালি বের করেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ ...
সব মন্তব্য
No Comments