আজ সারাদেশে সোনার দোকান বন্ধ

প্রকাশ : 19 Oct 2026
আজ সারাদেশে সোনার দোকান বন্ধ

স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আজ সোমবার (১৯ অক্টোবর) ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।


রোববার (১৮ অক্টোবর) সোনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। অষ্টমী পূজার এই বিশেষ দিনে সারা দেশে কোথাও সোনার দোকানে স্বাভাবিক বেচাকেনা কার্যক্রম চলবে না।


বাজুসের পক্ষ থেকে দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী ও সোনার কারিগরদের প্রতি প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, এই দিনটি পূর্ণদিবস বন্ধ থাকবে।


ফলে আজ সারাদেশে সোনা কেনাবেচার জন্য ক্রেতাদের সংশ্লিষ্ট দোকানগুলো বন্ধ থাকবে বলে বিবেচনায় রাখতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে যথারীতি সকল জুয়েলারি প্রতিষ্ঠান খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।


সম্পর্কিত খবর

;