আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তে একটি পুরুষ বন্যহাতির মৃত্যু হয়েছে। ৬ মে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া নুহু মিয়ার ধান ক্ষেতে হাতিটির মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে গভীর অরণ্য থেকে ২৫/৩০টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে পশ্চিম বাকাকুড়া এলাকার বোরো ধান ক্ষেতে নেমে আসে। এসময় স্থানীয় কৃষকরা মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে রাত ১টার দিকে বন্যহাতির দল নহু মিয়ার ধান ক্ষেতে হানা দিলে বিদ্যুতের সট দিলে একটি পুরুষ হাতি ঘটনাস্থলেই মারা যায়।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তর ময়নাতদন্তের জন্য দুপুরে মৃত হাতিটির নমুনা সংগ্রহের পর মাটিচাঁপা দেয়া হয়।
বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, হাতিটি বিদ্যুতের সটে মৃত্যু হয়েছে। এদিকে হাতি হত্যাকান্ডে সাথে জরিতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শেরপুর জেলা সবুজ আন্দোলনের সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সেক্রেটারি মেরাজ উদ্দিন।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়জুর রাজ্জাক আকন্দ বলেন, নমুনা সংগ্রহ করে লেবে পাঠানো হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট পাওয়ার গেলে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
সব মন্তব্য
No Comments