স্টাফ রিপোর্টার: এ সময়ের মডেল-অভিনয়শিল্পী প্রিয়া অনন্যা ও সাজ্জাদ চৌধুরী। একসঙ্গে বেশকিছু মিউজিক ভিডিওতে তাদের দেখা গেছে। অন্যদিকে, আইটেম গানে আবেদনময়ী লুকে ধরা দিয়ে এরই মধ্যে নিজেকে জানান দিয়েছেন প্রিয়া। বর্তমানে মিউজিক ভিডিওতে সমানতালে কাজ করছেন তারা।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই জুটি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ ও লন্ডন প্রবাসী আলোচিত কণ্ঠশিল্পী রুবাইয়েত জাহানের গানের ভিডিওতে মডেল হয়েছেন। গানের শিরোনাম ‘তু হ্যায় জানে মেহবুবা’। গানের কথা লিখেছেন রুবাইয়েত জাহান এবং সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।
সম্প্রতি এফডিসিতে বড় আয়োজনে গান চিত্রের শুটিং হয়েছে। মিউজিক ভিডিও কোরিওগ্রাফি করেছেন চলচ্চিত্রের নৃত্য পরিচালক হাবিবুর রহমান। সম্প্রতি গান-ভিডিও টি সিরিজ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
এ প্রসঙ্গে প্রিয়া অনন্যা বলেন, ‘গানের কথাগুলো সুন্দর।গানটিতে আমাকে আফগানিস্তানের লুকে দেখা যাবে। এ গানে খল অভিনেতা ডন ভাই মুছা মাফিয়া চরিত্রে ছিলেন। আর আমি ও সাজ্জাদ ইন্ডিয়ান পুলিশ চরিত্রে অভিনয় করেছি।ছদ্মবেশ আইটেম গারল হয়ে পুরো কাজটা খুব ইঞ্জয় করেছি।আমি বর্তমানে ওয়েবফিল্ম, টিভিসি, ওভিসি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি।’
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবে ...
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
সব মন্তব্য
No Comments