স্টাফ রিপাের্টার: এসএসসি সম্পন্ন করতে শিক্ষার্থীদের যেন ১০ বছরের বেশি একদিনও সময় না লাগে, সে লক্ষ্যে পরিকল্পনা নিচ্ছে সরকার। সেশনজট নিরসনে আজই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে সৌরবিদ্যুৎ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষাখাতে কোনো কার্পণ্য করা হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা যাতে সেশনজটমুক্তভাবে শেষ হয়, সে জন্য সরকার কাজ করছে। ১০ বছরের মধ্যে এসএসসি শেষ করার পরিকল্পনা চূড়ান্ত করতে আজ বৈঠক ডাকা হয়েছে। বৈঠক শেষেই সিদ্ধান্ত জানানো হবে।”
তিনি আরও জানান, দেশে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন বলেন, ওমেরা সোলারের সঙ্গে চুক্তির ফলে প্রতিষ্ঠানের বিদ্যুৎ খরচ ৩০-৩৫ শতাংশ কমবে। ৬০০ ওয়াট ক্ষমতার এই সৌরবিদ্যুৎ প্রকল্প অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় মডেল হবে।
তিনি বলেন, “টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু করতে চায় ওমেরা। এই প্রকল্পের সরাসরি সুবিধা পাবে শিক্ষার্থীরা।”
স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষাক্রমে আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি বিষয়কে বাধ্যতামূলক করা হবে। এ বিষয়ে পৃথক পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাটি ২৮ জুলাই ২০২৬ তারিখে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই টিএসসি, ভিসি চত্বর ও আশপাশের এলাকায় জড়ো হন হাজারো ফুটব ...
স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা ...
সব মন্তব্য
No Comments