স্টাফ রিপোটার: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি করেছে,যার ফলে সনির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের পন্য এদেশে উৎপাদন করছে। ডিজিটাল প্রযুক্তির সাথে এদেশের মানুষের সম্পৃক্ততা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের একটি নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি(বিডি)লি: এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রতিষ্ঠানের উদ্যোগকে অভিনন্দন জানাই। স্মার্ট টেকনোলজি দেশকে আরো গতিশীল করবে,দেশে সনির উৎপাদন প্ল্যান্ট স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করে দেশকে এগীয়ে যেতে সহায়ক হবে।
আজ রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও এর 'পদ্মা হল রুমে' SONY BRAVIA XR K Series এর ‘Google TV’ এর উদ্বোধন তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনে বিশ্বে অনন্য। এখন থেকে বাংলাদেশে সনি টিভি উৎপাদন করে বিদেশে রপ্তানি করবে যা আমাদের জন্য আননৃদের। সঠিক মূল্যে আসল পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করছে বাংলাদেশে।
তিনি আরো বলেন,বাংলাদেশে সনি’র অনুমোদিত পরিবেশক তাদের সুদৃঢ় ব্যবসায়িক নীতি মেনে আসল পণ্যের সঙ্গে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা নিশ্চিত করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সনি সাউথ -ইস্ট এশিয়া,আরএমডিসি প্রেসিডেন্ট আতসুশি এন্দো,বাংলাদেশে নিযুক্ত জাপানের রাস্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন স্মার্ট টেকনোলজি(বিডি)লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
ডেস্ক রিপোর্ট: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’ শীর্ষক এ ক্যাম্পেইনের আওত ...
স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ২৭ জুন পর্যন ...
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটা উপকূলে মাছ ধরার সময় জেলেদের জালে একটি রহস্যময় যান্ত্রিক বস্তু উঠে এসেছে, যা দেখতে অনেকটা পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় যানের মতো। লাল ও হলুদ রঙের প্রায় আট ফুট দীর্ঘ যন্ ...
স্টাফ রিপোর্টার: আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...
সব মন্তব্য
No Comments