রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজে উপ-মহাদেশের কিংবদন্তীতূল্য রাজনীতিবীদ অভিবক্ত বাংলার মূখ্যমন্ত্রী শের-ই -বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৮তম শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।
২৬ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আঃ রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বাঙালী জাতির অবিসংবাদিত এ নেতার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে অন্যান্যের মধ্যে আলোকপাত করেন উপাধ্যক্ষ প্রফেসর এএসএম হাবিবুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইফুল্লাহ্ ইবনে আদম, জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক মোঃ হারুনুর রশীদ, শিক্ষার্থী মেহেদী হাসান প্রমুখ। সভাপতির বক্তৃতায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আঃ রব বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনের পাশাপাশি মহান দু'নেতা শের-ই-বাংলা ও বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শ অনুসরণ করে সোনারবাংলা বির্নিমানে নিজেদের আদর্শ ও সোনারমানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কলেজের সহকারি অধ্যাপক মুহাঃ গোলাম ছরোয়ার অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনা করেন।
আলোচনা শেষে শের-ই-বাংলা একে ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত ১৯৪০ সালে শের-ই-বাংলা একে ফজলুল হক চাখারে নিজ নামে কলেজ প্রতিষ্ঠা করেন। যা পরবর্তীতে সরকারিকরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
সব মন্তব্য
No Comments