স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, শ্যামপুর-কদমতলীর জনগণ আমাকে ভালোভাবে চিনে। আমি সৈয়দ আবু হোসেন বাবলা বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারবো আমি বা আমার কোনো কর্মী এই এলাকায় চাঁদাবাজি করে নাই। আমি চারবার এই আসনে এমপি ছিলাম। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আপোষ করিনি। এ এলাকার জনগণ খুবই সচেতন। তারা জানে অত্র অঞ্চলে কে এমপি হলে এলাকাবাসী নিরাপদে থাকতে পারবে। জানমালের নিরাপত্তা থাকবে।
শুক্রবার বিকালে কদমতলী থানার ৫৮নং ওর্য়াতের বড়ইতলায় এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। ৫৮ নং ওয়ার্ড সভাপতি সুলতানা আহমের লিপির সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীন প্রমুখ। সন্ধ্যার পর বাবলা লাঙল মার্কায় ভোট চেয়ে ৫৯নং ওর্য়াডের মোহম্মদবাগ চৌরাস্তার মোড় থেকে গণসংযোগ করবেন তিনি। এরআগে সকালে মীর হাজিরবাগ ও দোলাইপাড় এলাকায় গণসংযোগ করেন তিনি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
সব মন্তব্য
No Comments