নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল এক চাকুরিচ্যুত পুলিশ সদস্যের। নিহত পুলিশ সদস্য মোঃ ময়নুল হোসেন ওরফে নুন্দুয়া (৫০)। তিনি উপজেলার ধামোর ইউনিয়নের দানাবীর গ্রামের মৃতঃ আব্দুল ওহাবের দ্বিতীয় সস্তান। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোমবার সকালে (১১ এপ্রিল) ওই গ্রামের জনৈক আনিসুর রহমান (৩৫) এর পাট ক্ষেতের ওপর দিয়ে নিহত পুলিশ সদস্যের বড় ভাই মোঃ আনোয়ার হোসেন বাচ্চুকে (৫৭) গমের বোঝা নিয়ে চলাচল করতে বাঁধা দিলে উভরে মধ্যে বাকবিতন্ডার একপর্যায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ইতিমধ্যে আনোয়ার হোসেনের ভাই চাকুরিচ্যুত পুলিশ সদস্য মোঃ ময়নুল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাট ক্ষেতের মালিক আনিসুর রহমানকে মারপিট শুরু করে। এতে আনিসুর রহমানের মাথায় জখম হয়। খবর পেয়ে আনিসুর রহমানের স্বজনরা লাঠি-শোটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং চাকুরিচ্যুত পুলিশ সদস্যকে ধাওয়া করেন। এসময় মোটর সাইকেলযোগে দ্রুত পালিয়ে যাওয়ার সময় তিনি নিজে নিজেই দূর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আটোয়ারী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করেছেন। পাশাপাশি পুলিশ সন্দেহভাজন আঃ করিমের আরেক ছেলে আকিবুল ইসলাম (৩০) ও আঃ ছাত্তারের ছেলে মোঃ মাসুদ রানা ওরফে মাসাফ (৩২) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে এবং ক্ষেতের মালিক আনিসুর রহমান চিকিৎসারত অবস্থায় পুলিশ নজরদারিতে রয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। ঘটনার পর তাৎক্ষনিকভাবে পঞ্চগড়রে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রাকিবুল ইসলাম ও আটোয়ারী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছ ...
স্টাফ রিপোর্টার: প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের জন্য সরকারি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর রোডম্যাপ প্রণয়নে ইউনেস্কো-এর সহযোগিতা কামনা করেছেন। এ ক্ষেত্রে সংস্থাটির জ্ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।
বাংলাদেশ নির্বাচন ...
সব মন্তব্য
No Comments