গোপালগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের নৌকার মাঝি শেখ ফজলুল করিম এমপি জেলার সদর উপজেলায় নির্বাচনী আলোচনা সভা করেন।
সদরের ১নং জালালাবাদ ইউনিয়নের বড়ফা এজিএম স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল ৩ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ সদর ১নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম টিকে এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সহ-সভাপতি এ্যাড. আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক জি. এম সাহাবুদ্দিন আজম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লেয়াকত আলী (লেকু), সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটু, গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.বি সাইফ বি, উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি প্রমুখ।
আলোচনা সভায় গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত এমপি শেখ ফজলুল করিম সেলিম সাধারণ জনগণকে বাংলাদেশের ইতিহাস আবারো স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না।
তিনি আরো বলেন, মানুষ মেরে, গাড়ি পুড়িয়ে, পুলিশ হত্যা করে যারা রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বিএনপি একটি সন্ত্রাসী দল, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। সে বেঁচে থাকলে তারও ফাঁসি হতো। আমাদেরকে মেরে তারা ক্ষমতায় আসতে পারবে না। সাধারণ মানুষ আজ বুঝে গেছে ওদের সম্পর্কে। আজ বাংলাদেশের জনগণ ওদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ উন্নয়নে বিশ্বাস করে। তারা আবারো আওয়ামী সরকারকে বিপুল ভোটে নির্বাচিত করে ক্ষমতায় আনবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ মো. রফিকুল ইসলাম মিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাস, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ, গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যানবৃন্দ, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার সাধারণ জনগণ।
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাজেট বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করা ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ২৩ জুন তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
সব মন্তব্য
No Comments