সৈয়দ মাহমুদ শাওন রাজশাহী অফিস: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে রাজশাহী জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার রাজশাহী মহানগরীর সিটি সেন্টার, ও মনিচত্তর হতে সবজি বাজার , গার্ডেন পর্যন্ত এলাকায় প্রচার প্রচারনা ও লিফলেট বিতরন কার্যক্রমে অংশগ্রহন করেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা ছাত্রলীগের পদপ্রার্থী ফরহাদ হোসেন বিপ্লব সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দু।
ফরহাদ হোসেন বিপ্লব বলেন, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সাফল্যমন্ডিত করতে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের অভিভাবক প্রিয় জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে রাজশাহী জেলা ছাত্রলীগ সার্বক্ষণিক মাঠে কাজ করবে ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
সব মন্তব্য
No Comments