স্টাফ রিপোর্টূার: বাংলা নববর্ষ উপলক্ষে এক বর্ণিল উৎসবের আয়োজন করেছে এয়ারপোর্টের পাশে অবস্থিত ক্রাউন প্লাজা। আগামী ১৪ এপ্রিল, ২০২৬ তারিখে দুই পর্বের এই বিশেষ উৎসব অনুষ্ঠিত হবে যেখানে থাকছে দিনব্যাপী সাংস্কৃতিক মেলা ও উৎসব ‘এসো হে বৈশাখ’ এবং ঐতিহ্যবাহী খাদ্য উৎসব ‘ঢাকাইয়া রসনা বিলাস’। এই আয়োজনে দেশীয় ঐতিহ্যের পাশাপাশি আধুনিকতার এক দারুণ রূপ দেখতে পাবেন অতিথিরা।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুরো হোটেল প্রাঙ্গণ সেজে উঠবে বৈশাখী আমেজে। সব বয়সী মানুষের আনন্দ উদযাপনের জন্য এখানে থাকছে চমৎকার সব ব্যবস্থা। পরিবার নিয়ে দর্শনার্থীরা নাগরদোলা ও চু-চু ট্রেনের রাইড উপভোগ করতে পারবেন। বাচ্চাদের জন্য থাকছে জাম্পিং ক্যাসেল, বাবল হাউস, ক্যারোজেল এবং বেলুন শ্যুটিং।
মেলার আনন্দ আরও বাড়িয়ে তুলবে পুরনো দিনের বায়োস্কোপ, পুতুলনাচ, জাদুর আসর এবং লোকগানের সরাসরি পরিবেশনা। দর্শনার্থীরা চাইলে ক্রিয়েটিভ কর্নারগুলো থেকে আলপনা, ফেস পেইন্টিং বা মেহেদি দিয়ে সাজতে পারবেন। পাশাপাশি মেলার স্টলগুলোতে পাওয়া যাবে মজাদার সব বৈশাখী খাবার।
উৎসবের পূর্ণতা দিতে থাকছে বিশেষ বুফে ব্রাঞ্চ ও ডিনারের আয়োজন ‘ঢাকাইয়া রসনা বিলাস’। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের অনুপ্রেরণায় সাজানো হয়েছে মেন্যু; থাকছে সরিষা ইলিশ, ইলিশ পোলাও, ঐতিহ্যবাহী কাচ্চি, কাবাব এবং কাঠি রোলের মতো সব খাবার। মিষ্টিমুখ করার জন্য থাকছে নকশি পিঠা, ভাপা পিঠা, গুড়ের রসগোল্লাসহ আরও অনেক কিছু। আর খাওয়া শেষে চমক হিসেবে থাকছে বিশেষ 'আগুন পান'।
উৎসবকে আরও আকর্ষণীয় করতে নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডে থাকছে বিশেষ ‘১টি কিনলে ৩টি ফ্রি’ অফার।
আয়োজনটি সম্পর্কে ক্রাউন প্লাজা-এর জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার বলেন, “‘এসো হে বৈশাখ’-এর মতো দেশীয় উৎসবের মাধ্যমে আমরা স্থানীয় মানুষদের আরও আপন করে নিতে চাই। আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের সেবার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও দেশের মানুষের আবেগকে সমান গুরুত্ব দেওয়া। আয়োজনটি আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যেরই এক বাস্তব প্রতিফলন।”
এই বর্ণিল উৎসব আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে ব্যাংক এশিয়া, এয়ার অ্যাস্ট্রা, স্ন্যাপঅ্যান্ডকিপ, সেভেনআপ, বেলিসিমো এবং টিঙ্কারস টি।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments