কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার বোরহানউদ্দিনের কৃতিসন্তান মো.রফিকুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি’র) পদমর্যাদায় মনোনীত করা হয়েছে।
গত বুধবার ৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের নব গঠিত কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারন সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি’র) পদমর্যাদায় মনোনীত করা হয়।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে এক বার্তায় চরফ্যাশন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমাইন কবির ও সদস্য সচিব মো. কামরুজ্জামান শাহীন ভোলার কৃতিসন্তান মো.রফিকুল ইসলামকে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি’র) পদমর্যাদায় মনোনীত করায় চরফ্যাশন উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলে পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
বিএনপির দূরদিনের কান্ডারী ভোলার বোরহাউদ্দিনের কৃতিসন্তান মো. রফিকুল ইসলামকে সঠিক মূল্যায়ন করায় চরফ্যাশন সেচ্ছাসেবক দলের নেকাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করছে। তাকে সঠিক মূল্যায়ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাট্র নায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের নব গঠিত কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারন সম্পাদক রাজিব আহসানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments