কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১০জন জেলের মাঝে বিতরণ করা হয়েছে বকনা বাছুর। এছাড়া বজ্রপাতে নিহত এক জেলের স্ত্রীর হাতে তুলে দেয়া হয়েছে ৫০ হাজার টাকার চেক। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা মৎস্য ভবনের সামনে আনুষ্ঠানিভাবে ওইসব জেলে ও নিহত জেলে পরিবারের হাতে এসব সহায়তা প্রাদান করা হয়। এসময় সরকারি বে-সরকারি র্কমর্কতাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে বিষেশ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইস চয়োরম্যান শফিকুল আলম বাবুল। এছাড়া অন্যান্যদের মধ্যে বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, বাংলাদেশে ক্ষুদ্র মৎস্য জীবি জেলে সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলানা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
উল্লেখ্য ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে সুফল ভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকর বকনা বাছুর বিতরন করা হয়েছে। এছাড়া নিহত জেলে পরিবার বা স্থায়ীভাবে অক্ষম জেলেদের আর্থিক সহায়তা প্রদান নিতিমালা ২০১৯ মেতাবেক বজ্রপাতে নিহত এক জেলে পরিবারের ৫০ হাজার টাকার চেক দেয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: আজ ১ আগস্ট থেকে দেশের সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments