নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার শিবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। ঘটনায় আরও ৬ জন গুরুত্বর আহত হয়েছে।এ ঘটনা বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দিবাগত রাত ৩টার দিকে ঘাসিরদিয়ায় ঘটে। হাইওয়ে পুলিশ এতথ্য নিশ্চিত করেছেন।তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
জানাগেছে, ঢাকার সাভার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি শিবপুর ঘাসিরদিয় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। পরে আহতদের নরসিংদী সদর হাসপাতলে নেওয়া হলে সেখানে আরও দুইজন মারা যান।বাকি আহতদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে ট্রাকটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে। মরদেহগুলো নরসিংদী জেলা সদর হাসপাতালেরর মর্গে রাখা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ...
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
সব মন্তব্য
No Comments