বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার (২৮ জুন) বিকালে সমিতির কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিশিষ্ঠ্য ঠিকাদার আহাম্মেদ হোসেন বিপ্লব কে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিশিষ্ঠ্য ঠিকাদার আহাম্মেদ হোসেন বিপ্লব, সম্পাদক সেফাউল আলম সেফা। আ’লীগ নেতা তারেক আজিজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ঠিকাদার আনিসুর রহমান বাকি, এসএম রবিউল ইসলাম সবুজ, রওশন আলী প্রমুখ। সংবর্ধিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে ফুলের তোরা দিয়ে বরণ করেন এবং ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments