আল মাসুদ পঞ্চগড়ঃ পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের আযোজনে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়,মাদক,জুয়া,চোরাচালান,অবৈধ যানবাহন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি,তথ্য প্রাপ্তিতে পুলিশের সহযোগিতাসহ পুলিশের সাথে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন তারা।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি দ্রুত সময়ে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ, সার্বিক বিষয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহন করবে বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বাস দেন।এছাড়াও সাংবাদিকদের তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) কনক কুমার দাস, পঞ্চগড় সদর সার্কেল আমিরুল্লাহ, ডি আই ও-১ ডিএসবি মোঃ মোক্তারুল ইসলাম,ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর চন্দন কুমার, সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, প্রেস ক্লাবের আহবায়ক, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার, চ্যানেল টুয়েন্টি ফোরের হোসেন রায়হান, একাত্তর টিভির রফিকুল ইসলাম, দেশ টিভির রাশেদুজ্জামান বাবু,নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, দৈনিক ইনকিলাবের, সম্রাট হোসাইনসহ প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments