ভেড়ামারা প্রতিনিধি: আগামী ২৭জুলাই কুষ্টিয়া জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের ভেড়ামারা উপজেলার শুন্য পদে উপনির্বাচনে সদস্য প্রার্থী ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম নজুর হাতি মার্কা প্রতীকে ভোটারদের সাথে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুরে ভেড়ামারা জিকে কলোনীর ভিআইপি রেস্ট হাউস সংলগ্ন স্থানে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, , মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম নজু প্রমুখ।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী যুগ্ম সম্পাদক আব্দর রাজ্জাক রাজা,ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ,চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জোয়ার্দার, উপজেলা যুবলীগের যুগ সম্পাদক আব্দুল আজিজ সহ সকল ইউনিয়ন পরিষদের সদস্য, পৌর কাউন্সিলর বৃন্দ
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলহাজ্ব নজরুল ইসলাম নজুর হাতী মার্কা প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভা পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। বক্তারা বলেন জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের
ভেড়ামারা উপজেলার শুন্য পদে উপনির্বাচনে সদস্য প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজুর হাতী মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান ভোটাদের কাছে।
উল্লেখ্য, জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের ভেড়ামারা উপজেলার মোট ৯৪ জন ভোটার।ভোটার হলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ২ ভাইস চেয়ারম্যান, পৌর সভার মেয়র ও সকল কাউন্সিল বৃন্দ এবং ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ইউপি মেম্বার গণ ভোটার।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments