বশেমুরবিপ্রবি প্রতিনিধি: নানা অভিযোগে অভিযুক্ত চিকিৎসক ডা. অভিষেক বিশ্বাস গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মেডিকেল সেন্টারে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন।
সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে রোগীদের সেবা দিতে শুরু করেন।এর আগে গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হলেও নিয়োগের এক মাসের মধ্যে তিনি যোগদান করেননি । এদিকে গত ১ আগস্ট পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যুর পরে চিকিৎসা কেন্দ্রের অবহেলার প্রেক্ষিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব তাকে মৌখিক বহিষ্কার করেন।এছাড়াও গত দুই বছরের বেশি সময় ধরে ধরে ঐ চিকিৎসক চিকিৎসা কেন্দ্রে চুক্তিভিত্তিক থাকলেও তার বিরুদ্ধে নিয়মিত বেতন নিয়ে কখনোই অফিস না করার অভিযোগ ছিল। সরেজমিনে গিয়েও তাকে কখনোই চিকিৎসা কেন্দ্রে পাওয়া যায়নি।
ডা. অভিষেক বিশ্বাসের যোগদানে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রিফাত ইসলাম বলেন, যে চিকিৎসক আগে বেতন নিয়েও কখনোই রোগী দেখতেন না, তাকে এই বিশ্ববিদ্যালয়ে সবাই অপছন্দ করে।তাছাড়া উনার অবহেলার কারণে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের আজ বেহাল দশা।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. অভিষেক বিশ্বাস তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, অতীতের বিষয় অতীতেই থাক।
রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, তাকে ১১ জুলাই নিয়োগ দেওয়া হলেও তিনি ১০ আগস্ট যোগদান করতে আসছিলেন। তবে সেদিন আমি ঢাকায় থাকায় সেদিন আর তার যোগদান করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, আমি ভেবেছিলাম উনি যোগদান করবেন না। তাই শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে উনাকে বহিষ্কার করার কথা বলেছিলাম।তবে রিজেন্ট বোর্ডের মাধ্যমে যেহেতু যোগদান করেছেন, সেহেতু তার থাকা না থাকা এখন ঐ বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments