মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ স্বর্ণশিল্পী ও জুয়েলার্স সমিতির সভাপতি পদে নির্মল দাস ও সাধারণ সম্পাদক পদে সঞ্জয় দেবনাথ পঞ্চম বারের মত পুনরায় নির্বাচিত হয়েছেন। এরা ২০০৯ সাল থেকে এ দায়িত্ব পালন করে আসছে। ২৮ মে শনিবার সকাল ১০ টায় পাতারহাট বন্দরে সমিতির অস্থায়ী কার্যালয়ে মেহেন্দিগঞ্জ স্বর্ণশিল্পী ও জুয়েলারি সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।, সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্মল দাস ও সাধারণ সম্পাদক পদে সঞ্জয় দেবনাথ কে পুনরায় নির্বাচিত করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে স্বপন দেবনাথ ,সবুজ দাস ,মোঃ মামুন হোসেন সহ সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুম হোসেন ,বিশ্বজিৎ কর্মকার, সাংগঠনিক সম্পাদক পদে গোপাল দেবনাথ ,অটল দাস, কোষাধ্যক্ষ পদে কমল দেবনাথ, সহ কোষাধক্ষ্য সুজন দেবনাথ ,প্রচার সম্পাদক বিধান দেবনাথ ,সহ-প্রচার সম্পাদক সুমন কর্মকার ,সাংস্কৃতিক সম্পাদক সুজিত পাল, সহ সাংস্কৃতিক সম্পাদক কমল দাস, ক্রীড়া সম্পাদক সুমন হালদার ,সহ ক্রীড়া সম্পাদক রাসেল হোসেন, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ ,সহ দপ্তর পিন্টু হালদার, ধর্ম সম্পাদক শম্ভু দেবনাথ, সহ ধর্ম সম্পাদক শ্রী কৃষ্ণ দাস কে নির্বাচিত করা হয়। এই কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments