ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিকদের ৫৬ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। আগামী ২৫ ডিসেম্বর (বুধবার) নীলা-বর্ষা রিভারকুইন পার্ক, সাভার-এ ‘বাচসাস পরিবার দিবস ২০২৪’ অনুষ্ঠিত হবে। সম্প্রতি বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণের সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।
বাচসাস সদস্যরা তাদের পরিবারসহ এই আয়োজনে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য সদস্যদের নিবন্ধন করতে হবে বলে জানান বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল। নিবন্ধনের জন্য উদযাপন কমিটির আহবায়ক লিটন রহমান, সদস্য সচিব দুলাল খানের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর।
বাচসাসের পরিবার দিবসে দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে সদস্য সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা। এ ছাড়া সদস্যদের জন্য বিশেষ উপহার এবং র্যাফেল ড্র। বিকেলে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্টাফ রিপোর্টার: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর কর্মকাণ্ড, আঞ্চলিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীবাসীর জন্য রাতে মেট্রোরেল ব্যবহারের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীস ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুলের হাতে থাকা স্থান ...
সব মন্তব্য
No Comments