মো.পাভেল ইসলাম মিমুল, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাহেব আলীকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
শুক্রবার বিকেল পৌনে ৫ টার দিকে মাদারপুর ডিমভাঙ্গা এলাকার জনৈক বাবুর মুদির দোকানের সামনে রাস্তায় পাশ থেকে দুটি বস্তায় ২০০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে মাদারপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে দুইটি বস্তায় ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গোদাগাড়ীকে মাদক মুক্ত করার অঙ্কিকার নিয়ে ভবিষ্যতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি ।
নিতিশ চন্দ্র বর্মন , পঞ্চগড় : ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নিশান মাইক্রোবাস ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চাঁদকাঠী এলাকায় একটি হত্যা মামলার দুই স্বাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টি ...
সব মন্তব্য
No Comments