স্টাফ রিপোর্টার: বর্ষীয়ার রাজনীতিবীদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলে সূত্র জানায়, আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সোমবার এ বিষয় আরও স্পষ্ট হতে পারে। তারপরই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির শপথ নেওয়ার প্রস্তুতি নেওয়া হতে পারে । তবে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে এই প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে । সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বলে দলটির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্যরা জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ থেকে বিপুল ভোটে জয়ী হওয়ার পর ফখরুলের কাছে জনগণের প্রত্যাশা নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। সরকারি অপ্রকাশিত হিসাব অনুযায়ী তিনি প্রায় ৯৭ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন, যা তাকে এই সাধারণ নির্বাচনে শক্ত অবস্থান প্রদান করেছে।
এই ফলাফলে বিএনপি দেশব্যাপী একটি শক্তিশালী প্রতিনিধিত্ব তৈরি করেছে এবং দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দাবি করেছে, যা আগামী সরকার গঠনের ক্ষেত্রে তাদের নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে।
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
স্টাফ রিপাের্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩১০ মহিলা আসন-১২৩ সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্র ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার ...
সব মন্তব্য
No Comments