আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিডি কার্ডের চাল বিতরণে কারচুপির অভিযোগ উঠেছে। এ অভিযোগ ভিজিডি কার্ডধারিদের।
রবিবার (৩০জুন) উপজেলার কাংশা ইউনিয়নে ৪৩০ জন ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়।
নিয়মানুযায়ি ৩০ কেজি করে চাল বিতরনের কথা। কিন্তু এখানে তা করা হয়নি। প্রতিজন কার্ডধারিদের মাঝে ২৬ থেকে সর্বোচ্চ ২৮ কেজি করে চাল বিতরন করা হয়েছে। স্থানীয়রা এ অভিযোগের বিষয়টি সাংবাদিকদের জানালে দুইজন সাংবাদিক আয়নাপুর বাজারে ঘটনাস্থলে যান। তারা চাল বিতরনে কারচুপির বিষয়টি নিশ্চিত হলে ওই দুই সাংবাদিক ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল সাংবাদিকদের বলেন অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে
শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন সাংবাদিকেরা যে কোন অভিযোগ প্রশাসনকে অবহিত করলে প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবেন। কাউকে অভিযোগ করতে হবে কেন? বিষয়টি তিনি দেখবেন বলেও জানান।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments