সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জগতের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৯ এপ্রিল) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও বেলা ১১টা পর্যন্ত পুণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশগ্রহণ করে।
শেরপুর-জামালপুর সেতু এলাকায় ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে হাজার হাজার হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা এ অষ্টমী স্নানের জন্য ভিড় জমায়।
অষ্টমী স্নান উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ ভক্তকূলের মিলনমেলায় পরিণত হয়। ব্রহ্মপুত্র পাড়জুড়ে পুণ্যার্থীদের নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা দিয়ে অর্চণা ও স্নান করতে দেখা যায়।
স্নান শেষে পুণ্যার্থীরা স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা-অর্চণা ও অর্ঘ্য প্রদান করে। এদিকে অষ্টমী স্নান উপলক্ষে প্রতিবারের মতো এবারও শহরের দয়াময়ী মন্দিরের আশপাশে অষ্টমী মেলা বসেছে। চৈত্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথীতে প্রতিবছর ব্রহ্মপুত্র নদে এ অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments