৪৬তম বিসিএস এর মৌখিক পরীক্ষা সূচি প্রকাশ

প্রকাশ : 11 Dec 2025
৪৬তম বিসিএস এর মৌখিক পরীক্ষা সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট: ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৯৭৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসেইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে। 

বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে  এসব তথ্য জানানো হয়েছে।



সম্পর্কিত খবর

;