সুমন আদিত্য, স্টাফ রিপোর্টার : জামালপুরে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে দায়ের হওয়া ১১টি মামলায় ১৫ শতাধিক আসামির মধ্যে বিএনপি-জামাত নেতাসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত জেলার থানাগুলোতে এসব মামলা দায়ের হয়। এরমধ্যে সদর থানায় দায়ের হওয়া ৪টি মামলায় পুলিশ ১৬ জনকে আটক করেছে। আটক হওয়া বাকি ৯ জন বিভিন্ন উপজেলার। এর মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে প্রধান করে দুটি মামলা দায়ের হয়েছে।
আটককৃত ২৫ জনের মধ্যে শহর বিএনপির সহ-সম্পাদক মনির হোসেন ওরফে ফকির (৪৪), জামাত নেতা বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, শহর তাঁতী দলের সদস্য সচিব ফরাস উদ্দিন লিটন (৪৭), যুবদলকর্মী রাসেল (৩৮), ছাত্রদল নেতা হাসিদুর রহমান (২৫) রয়েছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, 'কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়েছিল বিএনপি। জামালপুরে নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে কোন বিশৃঙ্খলা ঘটেনি। সরকার পরিকল্পিতভাবে সহস্রাধিক বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে আটক করে এই দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। কোটা সংস্কার আন্দোলনকে হাতিয়ার বানিয়ে বিএনপির ওপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার।'
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, জেলার নানা স্থানে দুষ্কৃতকারীদের হামলা ও পুলিশ আহতের ঘটনায় এখন পর্যন্ত সদর থানায় ৪টি মামলায় ১৬ জনকে আটক করা হয়েছে।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments