ডেস্ক রিপোর্ট: কলম, কীবোর্ড এবং ক্লিক এই তিনের সমন্বয়ে সাংবাদিকদের পথচলা। ব্যতিক্রমধর্মী নাম নিয়ে সাংবাদিকদের বৃহৎ সংগঠন ‘ক’ পরিবার। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় সেগুনবাগিচার 'ক' পরিবারের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় ‘ক’ পরিবারের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
অন্যবার্তার বার্তা সম্পাদক মো. শহীদ রানা সভাপতি ও দৈনিক এশিয়া বাণীর নিজস্ব প্রতিবেদক মো. নাজমুল হাসান রাজ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে)'র আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের সংবাদের সিনিয়র রিপোর্টার এস এম সাঈফ আলী ‘ক’ পরিবারের মুখপাত্র হিসেবে রাখা হয়েছে।
এ সময় সাংবাদিক নেতা গোলাম মুজতবা ধ্রুব, সমীরণ রায়, শাজাহান সাজু, এফ রহমান রূপক, মেহেদী হাসান, সুশান্ত সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে দৈনিক মুসলিম টাইমসের নূরে আলম সিদ্দিকী মুরাদ, সহ-সভাপতি- দীপা ঘোষ রীতা-(প্রেস এক্সপ্রেস), যুগ্ম সম্পাদক- সাহিদুল ইসলাম সাহিদ- (ডেইলি ট্রাইব্যুনাল), অর্থ সম্পাদক- নিয়াজ মোর্শেদ ( ডিবিসি টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক- মোফাজ্জল হোসাইন ( নতুন সময় ডট কম), দফতর সম্পাদক- মুনসুর আহমেদ- (দৈনিক নওরোজ), প্রচার সম্পাদক- ইমরানুল আজিম চৌধুরী ইমু - (গ্লোবাল টেলিভিশন), কল্যাণ সম্পাদক- ওলিউদ্দীন আহমেদ মিলন- (দৈনিক সংবাদ দিগন্ত), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- এস জেড সি রাজিব (ব্রেকিং নিউজ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক-এস এম রাসেল আহমেদ (দৈনিক মুখপত্র), আপ্যায়ন সম্পাদক- পাবেল তারেক (দৈনিক ঢাকা প্রতিদিন) দায়িত্ব পেয়েছেন।
এছাড়া নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নাসিমা আক্তার সোমা- (ডিপ্লোমেট নিউজ), জাওহার ইকবাল খান- (ভোরের পাতা), শাজাহান স্বপন- (ফেয়ার নিউজ সার্ভিস), রফিকুল ইসলাম সুজন (যুগবার্তা ডট কম), আরেফিন আকাশ ( দৈনিক প্রথম বাংলা), মিঠুন সরকার- (গ্লোবাল টেলিভিশন), শেখ মো. হাফিজ - (দৈনিক শুভ দিন), নির্মল বর্মন (সময়ের আলো) দায়িত্ব পেয়েছেন।
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প ...
সব মন্তব্য
No Comments