কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৪ জুন।। পটুয়াখালীর কলাপাড়ায় তেগাছিয়া খেয়াঘাট থেকে তুলাতলী চৌরাস্তা পর্যন্ত সড়কটির ৭০ শতাংশ সিলকোট উঠে গেছে। একাকার হয়ে গেছে খানাখন্দে। চরমে পৌছেছে জনদূর্ভোগে। যাত্রীবাহী মোটরসাইকেল, অটোবাইক, টমটমসহ সকল যানাবাহন চলাচলে ভোগান্তির শেষ নেই। বিশেষ করে শিক্ষার্থী,বৃদ্ধ ও রোগিদের ভোগান্তি সবচেয়ে বেশি। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে সড়কটির এমন অবস্থা। বছরের পর বছর ধরে সড়কটির বিধ্বস্তদশায় অন্তত ২২ গ্রামের মানুষ ক্ষুব্ধ। তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত এই সড়কটি প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ। তেগাছিয়া, আজিমদ্দিন, মেলাপাড়া, পুর্বমধুখালী, পশ্চিমমধুখালী, গোলবুনিয়া, সাফাখালী, ইসলামপুরসহ অন্তত ২২ গ্রামের মানুষ এ সড়ক পথে চলাচল করছেন। প্রায় চার বছর ধরে সড়কটিতে খানাখন্দ শুরু হয়। বর্তমানে সড়কটির প্রায় ৭০ শতাংশ সিলকোট উঠে গেছে। শুকনো মৌসুমে লাল একাকার থাকে ধূলায়। আর বর্ষায় কাদাপানি জমে যায়। যানবাহনে চলাচলে লাগে প্রচন্ড ঝাকুনি।
স্থানীয় বাসীন্দা আব্দুস সোবাহান বলেন,অটো-ভ্যানে উঠলে মাজা-কোমর ব্যথা হয়ে যায়। এই রাস্তাটি মেরামত না করায় ভোগান্তি আরো বাড়বে।
ভাড়াটে মোটরসাইকেল চালক মাইনুদ্দিন জানান, যাত্রী নিয়ে গাড়ি টানা যায় না। তাদের ভাষ্যমতে পূর্বমধুখালী থেকে তেগাছিয়া পর্যন্ত রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ।
মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, তিনি এই সড়কটি মেরামতের জন্য উপজেলা পরিষদের মিটিংএ বহুবার বলা হয়েছে।
এলজিইডি কলাপাড়ার উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন জানান, বালিয়াতলী, কলাপাড়া, টিয়াখালী, ধানখালীসহ বিভিন্ন ইউনিয়নে অন্তত ৩০ কিলোমিটার সড়ক ইতোমধ্যে সংস্কার করা হয়েছে। মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া খেয়াঘাট থেকে তুলাতলী পর্যন্ত ওই সড়কটিও সংস্কারের পরিকল্পনা রয়েছে।
নিতিশ চন্দ্র বর্মন , পঞ্চগড় : ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নিশান মাইক্রোবাস ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চাঁদকাঠী এলাকায় একটি হত্যা মামলার দুই স্বাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টি ...
সব মন্তব্য
No Comments