নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে বসন্ত উৎসব পালিত হয়েছে।আসছে ফাগুণ আমরা হবো দ্বিগুণ’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। নাট্য দল ভূমিজ এবং প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা কারিগর সরকারি অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে এই আয়োজন করে। উৎসবে স্থানীয় গীতিকার ও সুরকারদের প্রেম ও প্রকৃতি বিষয়ক গান পরিবেশন করে ভূমিজের শিল্পীরা। প্রদিপ প্রজ্জলন করে জুলাই বিপ্লবে পঞ্চগড়ের ৫ জন শহীদের স্মৃতি স্মরণে প্রদর্শনীর আয়োজন করা হয়। বিকেলে এ উপলক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। গান পরিবেশনের মধ্যেই জুলাই অভ্যুত্থানে সরা সরি অংশ নেয়া স্থানীয় ছাত্র,শিক্ষক, সমাজসেবী ও আইনজিবীরা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে ২১’ এর গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ভূমিজের নাট্যকর্মী ও সঙ্গীত শিল্পী পূর্বা, জেবিন, রইসউদ্দিন, মোস্তাক আহমেদ, রনী শীল, রিপন, তানিন, আনোয়ার,সুমন,আমিনুর সঙ্গীত পরিবেশন করেন। জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, ফয়সল, মাহফুজ, পঞ্চগড় জজ কোর্টের সহকারি কৌশুলী ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারি,বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা, পঞ্চগড় জেলা) এর সভাপতি আনোয়ার ইসলাম খায়ের,ভূমিজের সভাপতি সরকার হায়দার.উদীচীর সভাপতি গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আহসান হাবিব, মানিক খা প্রমুখ। বক্তারা আন্দোলনের সময় নানা প্রতিবন্ধকতা, হুমকি, নির্যাতনের স্মৃতি তুলে ধরেন।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments