সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ অ্যাডিশনাল ডিআইজি মো.মিজানুর রহমানের বিরুদ্ধে জামালপুর পৌর শহরের ইদিলপুর মৌজার ডাকপাড়া এলাকায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী নাসরিন জেবা সুমি।
তিনি জানিয়েছেন এটা তাদের পৈত্রিক সম্পত্তি, পারিবারিক বিষয়ে আমার স্বামী ওই পুলিশ কর্মকর্তার কোন সম্পৃক্ততা নেই।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের মেডিকেল রোডে একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর শহরের বিলপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের স্ত্রী নাদিরা জব্বার ও তার মেয়ে রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো.মিজানুর রহমানের স্ত্রী নাসরিন জেবা সুমি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডিশনাল ডিআইজি মিজানুর রহমানের স্ত্রী ও আব্দুল জব্বারের মেয়ে নাসরিন জেবা সুমি বলেন, ‘এসএম মোরশেদ আলম কনক তাঁর ছোট ভগ্নিপতি সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রীর পিএস উপ-সচিব (বর্তমানে ওসডি) ফারহান শফিকুর রহমানের বেআইনীভাবে প্রভাব খাটিয়ে মোকাদ্দমা চলামান থাকাবস্থায় জামালপুর এলএ শাখা থেকে অধিগ্রহনের ক্ষতিপূরণের ১ কোটি ৩৯ লাখ টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ করেন।
এছাড়া ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকপাড়া এলাকার যে জমিটি দাবি করে এসএম মোরশেদ আলম কনক সংবাদ সম্মেলন করেছেন। সেই জমিটি আমার দাদা নূরল হক সরকার ১৯৫২ সালে আমার বাবা এসএম আব্দুল জব্বার ও কনকের বাবা এসএম তৈয়বুর রহমানের নামে কিনেছিলেন। সেই সময় আমার বাবা ও কনকের বাবা নাবালক ছিলেন। পরে ১৯৮৮ সালে পারিবারিকভাবে পৈত্রিক জমি বন্টন করলে ফসল না হওয়ার কারনে সেই জমি নিতে অনীহা প্রকাশ করেন। সেই জমির পরিবর্তে সাহাপুর মৌজা ও কৃষ্ণচরণপুর মৌজার জমি গ্রহন করে ভোগদখল করেন। সেই মতে কনকের বাবা মরহুম তৈয়ব জমি বিক্রি করে দেন। পরে ওই জমির উপর দিয়ে রাস্তা ও গ্যাস লাইন যাওয়ায় জমির দাম বেড়ে গেলে ২০১৭ সালে ডিজিটাল জরিপ আসলে ওই জমি দাবি করে বসেন। এ নিয়ে পারিবারিকভাবে অনেক বৈঠক হলেও কোন সুরহা হয়নি। ডাকপাড়ার জমির পরিবর্তে কনকের বাবা তৈয়ব দুই মৌজার তিন দাগে জমি নিয়ে বিক্রি করে দিয়েছেন। সেই জমির ক্ষতিপূরণ না দিয়ে তো তারা এই জমির দাবি করতে পারেন না।
তিনি আরো জানান, ওই জমি কনকের বাবা তৈয়ব না নেওয়ায় পারিবারিক বন্টনে এসএম আব্দুল জব্বার ও এসএম আব্দুল হালিম নিয়ে বিআরএস রেকর্ড করে ভোগদখল করছেন। এই তাদের কোন দিনও দখলে ছিল না। তাহলে আমার স্বামীর প্রভাব খাটিয়ে কিভাবে দখল করা হয়েছে। আর এটা আমাদেরও পারিবাকি বিষয় এখানে আমার স্বামী রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজির কোন সম্পৃক্ততা নেই।
অভিযুক্ত সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রীর পিএস উপ-সচিব (বর্তমানে ওএসডি) ফারহান শফিকুর রহমান সরিষাবাড়ি উপজেলার বাউশী বাজার এলাকার বাসিন্দা।
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) ...
নেত্রকোনা প্রতিনিধিঃ স্বামীহারা শিল্পী বেগম। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের একমাত্র আশ্রয় ছিল জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টির পানি পড়ত চাল দিয়ে। রাত নামলেই ...
বরিশাল অফিস: মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী বাদী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে গোপ ...
সব মন্তব্য
No Comments