কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী মোসামৎ সাবিনার(২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের স্বামীর বাড়ির দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃত্যের স্বামী মাও.শাহ-আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় সাবিনার। এরপর স্বামী ঘরের বাইরে বের হলে সাবিনা দোতলায় উঠে গলায় ফাঁস দেয়। মৃত সাবিনার আবদুল্লাহ (৬) ও হুমায়রা নামে দুটি সন্তান রয়েছে।
কলাপাড়া ওসি মো.জসিম জানান, গৃহবধূ মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments