আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরে-ঢাকা শেরপুর মহাসড়কের নবীনগর টেকনিক্যাল এলাকায় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। ৯ সেপ্টেম্বর সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ১৭ জনের কারোই এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। প্রথমে তাদের সবাইকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো মৃত্যু হয়েছে কিনা সেটি কেউ নিশ্চিত করতে পারেননি।
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুইটির মধ্যে একটি ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে এবং অপরটি সাভার থেকে এসেছিল। সাভার থেকে আসা মাইক্রোবাসটি শেরপুরে গ্যাস নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক। সবাইকেই প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার হয়। সেখান থেকে আশঙ্কাজনক অনেককেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments